মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
নলছিটিতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেছে লাভ ফর ফ্রেন্ডস

নলছিটিতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেছে লাভ ফর ফ্রেন্ডস

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

নলছিটিতে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল সহায়তা দিয়েছে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন।

এসো দূর করি শীতার্ত মানুষের কষ্টের কালো রাত, তাদের প্রতি রাখি সহানুভূতির আপন হাত” এই স্লোগানকে কেন্দ্র করে ২৭ শে জানুয়ারি শনিবার দুপুর ১২ টা ৩০ মিনিটে সারদল গ্রামে এই কম্বল বিতরণ করে সংগঠনের সদস্যরা।

২০১৭ সাল থেকে সংগঠনটি শীতবস্ত্র কার্যক্রমসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। উক্ত আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক খালিদ হাসান তালুকদার দীপ্ত টিভি ঝালকাঠি প্রতিনিধি।

এছাড়া এ সময়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি পারভেজ সিকদার,মুহাইমিন ইসলাম শুভ আইসিটি সম্পাদক,আব্দুর রহমান, আলামিন তালুকদারসহ অন্যান্য সদস্য বৃন্দরা উপস্থিত ছিলো।

উক্ত কার্যক্রম সম্পর্কে মুহাইমিন ইসলাম শুভ বলেন,এই সংগঠন এর মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে সত্যিই খুব ভাল লাগছে। একার পক্ষে কখনোই সম্ভব হতোনা এভাবে শীতার্ত মানুষের মুখে হাসি ফুটাতে।সবাই দোয়া করবেন মানবিক কর্মকাণ্ড যেনো অব্যাহত থাকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD