রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বরিশালে ১শত টাকায় কনেস্টবল পদে নিয়োগ, দিতে হবে না ৩ টাকা

বরিশালে ১শত টাকায় কনেস্টবল পদে নিয়োগ, দিতে হবে না ৩ টাকা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বরিশাল জেলা পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় সরকার নির্ধারিত ১ শত টাকা চালান ফি’র অতিরিক্ত কোন অর্থ ব্যয় না করার পরামর্শ দিয়েছেন পুলিশ সুপার সাইফুল ইসলাম-বিপিএম। সোমবার (২৪ জুন) দুপুরে বরিশাল পুলিশ লাইন্স এর ইন সার্ভিস সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সাইফুল ইসলাম বলেন ১ শত টাকার বাহিরে স্ট্যাম্পের জন্য আরো যে ৩ টাকা প্রয়োজন তাও কাউকে দিতে হবে না। কারণ খুচরো এ টাকা কারো কাছে না থাকলে ৫ বা ১০ টাকা দিতে হতে পারে। তাই ওই তিন টাকা সকল আবেদনকারীর হয়ে আমি দিয়ে দিবো। তিনি বলেন, বরিশাল জেলায় গতবারের ঘাটতি ৮ টিসহ এবারে ৪৫ পদে কনস্টেবল রিক্রুট করা হবে। যারমধ্যে মুক্তিযোদ্ধা নারীসহ সকল কোঠাই রয়েছে। পুলিশ সুপার বলেন, আর্থিক বা অন্য কোন অনৈতিক লেনদেনের মাধ্যমে কনস্টেবল নিয়োগের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময়। কতিপয় ব্যক্তি নিজেরে স্বার্থ হাসিলের জন্য মানুষের কাছ থেকে চাকুরি দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছে। গতবার তিনজনকে আমরা গ্রেফতার করে আইনের আওতায় এনেছি। এবারেও এরকম কোন তথ্য থাকলে আমাদের দিয়ে সহায়তা করবেন সকলে, এটা আমাদের প্রত্যাশা। যে গরীব ছেলে বা মেয়েটা টাকা নিয়ে চাকুরির পেছনে ছুটছেন। তাকে হয়তো বাবার জমি, নয়তো মা বোনের স্বর্ণ বেচা টাকা নিয়ে আসতে হচ্ছে।  একটি চাকুরির জন্য কেউ নিঃস্ব হোক সেটা আমরা চাইনা।  কোন প্রকার প্রতারক, টাউট, দালাল চক্র অথবা অসাধু সরকারি কর্মকর্তা-কর্মচারীর প্রলোভনের ফাঁদে পা দিয়ে কোন প্রকার লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তিনি বলেন আগামী ১ জুলাই সকাল ৮ টায় প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বরিশাল জেলা পুলিশ লাইনস মাঠে উপস্থিত থাকবেন প্রার্থীরা। ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে কোন প্রার্থী মাঠে প্রবেশ করবেন না। আর প্রত্যারণা বা আর্থিক লেনদেনের তথ্য থাকলে আমার মোবাইল নম্বর ০১৭১৩৩৭৪২৬০, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ০১৭১৩৩৭৪২৬১ ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ০১৭৬৯৬৯০২৬৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD