বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
সাইফউদ্দিনকে নিয়ে শঙ্কা, খেলতে পারেন রুবেল!

সাইফউদ্দিনকে নিয়ে শঙ্কা, খেলতে পারেন রুবেল!

Sharing is caring!

ক্রাইমসিন২৪ অনলাইন ডেস্ক : আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ জয় নিয়ে বাংলাদেশ দল আছে আত্মবিশ্বাসী ও ফুরফুরে মেজাজে। তবে এই ভালো সময়েও অস্বস্তির কাঁটা হয়ে আছে মোহাম্মদ সাইফউদ্দিনের ইনজুরি।

ঢাকা প্রিমিয়ার লিগ থেকেই পিঠের ব্যথা বয়ে বেড়াচ্ছেন সাইফউদ্দিন। সে ব্যথা নিয়েই আয়ারল্যান্ড সিরিজ ও বিশ্বকাপের ম্যাচগুলো খেলেছেন। কিন্তু সব শেষ উইন্ডিজের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের ইনজুরি বাংলাদেশ দলের কপালে বড় ভাজ ফেলেছে।

বুধবার দলের সঙ্গে অনুশীলনেও দেখা যায়নি সাইফউদ্দিনকে। বৃহস্পতিবার (২০ জুন) সকালে চূড়ান্ত টেস্ট নেওয়া হবে অলরাউন্ডারের। যদি যে পরীক্ষায় উতরে যান তবে আর দুঃশ্চিন্তা নেই। তা না হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে আসতে পারবেন না সাইফউদ্দিন।

তার পরিবর্তে দলে জায়গা পাওয়ার বড় সম্ভাবনা রয়েছে পেসার রুবেল হোসেনের।

টনটনে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রিস গেইলকে ফিরিয়ে শুরুতেই এনে দিয়েছিলেন ব্রেক থ্রু। টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে এখনও পর্যন্ত ৪ ম্যাচ খেলে সর্বোচ্চ ৯ উইকেট দখলে রয়েছে সাইফউদ্দিনের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD