শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে ব্রজমোহন কলেজে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে ব্রজমোহন কলেজে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

Sharing is caring!

অনলাইন ডেক্স:  আজ ৬ই ডিসেম্বর সকাল ১১ টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজ শাখার উদ্যোগে কলেজের জিরো পয়েন্টে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলা ও গণহত্যা বন্ধের দাবিতে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজ শাখার সাধারণ সম্পাদক বিজন সিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ, অর্থ সম্পাদক ফারজানা আক্তার, সরকারি ব্রজমোহন কলেজ শাখার সদস্য মিনহাজুল ইসলাম ফারহান, মেরিন মৌরি জুই, চন্দ্রা গোমেজ, এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী শাহরিয়ার তুষার, একাদশ শ্রেণির শিক্ষার্থী রেহমান অমিও প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে হামলার ঘটনা শুরু হয়েছে আজকে থেকে ৭৫ বছর আগে থেকে। দীর্ঘ ৭৫ বছর ধরে ইসরায়েলিরা ফিলিস্তিনির সাধারণ মানুষের উপর নিপীড়ন ও আবাসভূমি দখল করছে। সাম্প্রতিক সময়ে হামাসের একটি রকেট হামলাকে ইস্যু করে ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে গাজায় ধারাবাহিকভাবে নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে।

বক্তারা আরও বলেন, এই হামলার প্রধান উদেশ্য হল ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিয়ে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের সম্পূর্ণ আবাসভূমি দখল করে নেওয়া। এই ইসরায়েলকে আবার মদদ দেয়ার উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল সফরে গিয়ে পূর্বের সকল ইতিহাসের মধ্যে নিকৃষ্টতম উদাহরণ সৃষ্টি করেছেন। ইঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদী মদদের কারণে ইসরায়েল হামলা থামাচ্ছে না, যুদ্ধবিরতি ও মানছে না। গত ৩ দিনে ৮ শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে। ৭ অক্টোবর থেকে আজ পর্যন্ত সাড়ে ১৫ হাজার মানুষের নিহত মরদেহ দেখেছে ফিলিস্তিনিবাসী। বক্তারা এর তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনিদের আবাসভূমি ফিলিস্তিনিদের ফিরিয়ে দেয়ার দাবি জানান এবং চলমান হামলা ও গণহত্যা বন্ধ করতে জাতিসংঘের কার্যকরি উদ্যোগ গ্রহণ করার দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ব্রজমোহন কলেজ প্রদক্ষিণ করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD