শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
আচরণবিধি ভঙ্গ: শাহজাহান ওমরকে শোকজ

আচরণবিধি ভঙ্গ: শাহজাহান ওমরকে শোকজ

Sharing is caring!

অনলাইন ডেক্স: নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে আওয়মী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমরকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশনের নির্বাচনী আচরণবিধি অনুসন্ধান কমিটি।

সোমবার (০৪ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠি-২ এর প্রধান সিনিয়র সহকারী জজ পল্লবেশ কুমার কুন্ড তাকে শোকজ করেন।

নির্বাচনের বিধিমালা অনুযায়ী প্রতীক বরাদ্দের পূর্বে কোনো প্রার্থী দলীয় সমর্থকদের নিয়ে কোনো ধরনের শোডাউন করতে পারবেন না। এই বিধান ভঙ্গ করায় শাহজাহান ওমরকে শোকজ করা হয়েছে।

ঝালকাঠির জেলা নির্বাচন অফিসার আ. ছালেক জানিয়েছেন, শাহজাহান ওমর এখন পর্যন্ত লিখিত চিঠি পাননি, তবে তিনি বিষয়টি অবগত হয়েছেন।

সোমবার সকালে কাঁঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বিএনপির নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হন। এ সময় তিনি কাঁঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

সমাবেশে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জলিল মিয়াজী ও সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির হাওলাদার,  কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাসার বাদশা, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপনসহ উভয় দলের অনেক নেতাকর্মী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD