শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
শান্তিচুক্তি বাস্তবায়নের ২৬ বছর পূর্তি উপলক্ষে বরিশালে আলোচনা সভা

শান্তিচুক্তি বাস্তবায়নের ২৬ বছর পূর্তি উপলক্ষে বরিশালে আলোচনা সভা

Sharing is caring!

চট্টগ্রাম পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের ২৬ বছর পূর্তি উপলক্ষে বরিশালে আলোচনা সভা করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। শনিবার বিকেল ৪টার নগরীর সদর রোডে শহীদ সোহেল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র এবং বরিশাল সদর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার রাজিবের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আনিসুর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী নঈমুল হোসেন লিটু, আনোয়ার হোসাইন, মহানগর শ্রমিকলীগের সভাপতি পরিমল চন্দ্র দাস, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বরিশাল জেলা, মহানগর, বিভিন্ন উপজেলা, পৌর সভা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভাকে ঘিরে সদর রোড এলাকা মিছিলের নগরীতে পরিণত হয়। এর ফলে সদর রোডের একাংশে যানবাহন চলাচল বিকেল ৪টা থেকে সোয়া পাঁচটা পর্যন্ত বন্ধ ছিল।
সাদিক আর জাহাঙ্গীরের বক্তব্য

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD