শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বরিশাল সদর ৫ আসনে আওয়ামী লীগের একক প্রার্থী জাহিদ ফারুকের মনোনয়ন দাখিল

বরিশাল সদর ৫ আসনে আওয়ামী লীগের একক প্রার্থী জাহিদ ফারুকের মনোনয়ন দাখিল

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর ০৫ আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের একক প্রার্থী জাহিদ ফারুক মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২৯শে নভেম্বর বুধবার দুপুর ১ টায় বরিশালের রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলামের কাছ থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের একক মনোনীত প্রার্থী বরিশাল সদর ০৫ আসনের বর্তমান সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা কেবিএস আহমেদ কবির, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃলষ্কর নুরুল হক, বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃশাহজাহান হাওলাদার, বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর আহবায়ক মোঃনিজামুল ইসলাম নিজাম , যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডঃমাহবুবুর রহমান মধু,বরিশাল সিটি কর্পোরেশন বিসিসি’র ২০ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর সানজিদুল বাবু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ইসরাত জাহান লাভলী, বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, বরিশাল মহানগর ছাত্রলীগ এর সাবেক সভাপতি জসিম উদ্দিন, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগ এর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃমাহিদুর রহমান মাহাদ, সহ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে সোমবার বরিশাল ০৫ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের পক্ষে সকালে মনোনয়নপত্র সংগ্রহ করেন এই আসনের নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট লস্কর নুরুল হক। এ সময় মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র সংগ্রহ শেষে তারা জানান, তারা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। দলের সকলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করবেন বলে আশা তাদের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD