শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বরিশালের দুই আসনে একাই লড়বেন জাপার ইকবাল তাপস

বরিশালের দুই আসনে একাই লড়বেন জাপার ইকবাল তাপস

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশালের দুই আসনে একাই লড়বেন জাপার ইকবাল হোসেন তাপস। দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের ২১টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)।

এদের মধ্যে বরিশাল জেলার পাশাপাশি দুটি আসন থেকে নির্বাচন করার কথা জানিয়েছেন জাতীয় পার্টির উপদেষ্টা পরিষদের সদস্য প্রকৌশলী ইকবাল হোসেন তাপস।

সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ইকবাল হোসেন তাপস বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া তিনি বরিশাল-৫ (সদর) আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন।প্রকৌশলী ইকবাল হোসেন তাপস নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বরিশাল-২ আসন থেকে অন্য একজনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে এ দুই আসন থেকেই আমি একা নির্বাচনে অংশগ্রহণ করার চিন্তা-ভাবনা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। প্রসঙ্গত, গত জুনের বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদেও প্রার্থী হয়েছিলেন ইকবাল হোসেন তাপস। মঙ্গলবার (২৮ নভেম্বর) দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসন থেকেও তাকে মনোনয়ন দেওয়া হয়। সেই সঙ্গে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে রঞ্জিত কুমার বাড়ৈর নাম ঘোষণা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD