শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বরিশালে বাংলাদেশ বুলেটিনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বরিশালে বাংলাদেশ বুলেটিনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

গণমানুষের বাংলাদেশ বুলেটিন” এই স্লোগানকে বুকে ধারণ করে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বরিশালে জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২৮ শে নভেম্বর মঙ্গলবার বিকেলে বরিশাল নগরীর ইউরো কনভেনশন হলে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে পত্রিকাটির বরিশাল ব্যুরো প্রধান ইঞ্জিনিয়ার জিহাদ রানার সভাপতিত্ব করেন এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুর রহমান মিরন, সমকালের বরিশাল প্রতিনিধি সুমন চৌধুরী, আজকের পত্রিকার বরিশাল ব্যুরো খান রফিক ও ঢাকা পোষ্টের নিজস্ব প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান। গ্লোবাল টেলিভিশনের বরিশাল প্রতিনিধি মজিবর রহমান নাহিদ এর সঞ্চালনা করেন ও বাংলাদেশ বুলেটিনের বরিশাল প্রতিনিধি খান মাইনউদ্দিনের সহযোগিতায় এসময় বরিশাল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সভাপতি আরিফিন তুষান, বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সহ-সভাপতি এমকে রানা, সাধারন সম্পাদক রিপন হাওলাদার, জাগো নিউজের বরিশাল প্রতিনিধি শাওন খান, বিজয় টিভির বরিশাল প্রতিনিধি আরিফ হোসেন, বাংলা টিভির বরিশাল প্রতিনিধি নাজমুল রিপন, বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সভাপতি ফিরোজ গাজী,সহ-সভাপতি প্রিন্স তালুকদার, সাধারন সম্পাদক এইচ আর হীরা, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন,সহ-সাংগঠনিক সম্পাদক এমআর শুভ, প্রচার সম্পাদক মুরাদ হোসেন, কোষাধ্যক্ষ অপূর্ব বাড়ৈ, সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহমান, বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সভাপতি মনিরুজ্জামান, সাংবাদিক লিটন বাইজিদ, শাহ পরান সুজন, পারভেজ সিকদার, শাকিল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সকলে বাংলাদেশ বুলেটিনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে সকল অতিথিদের নিয়ে কেক কেটে বাংলাদেশ বুলেটিনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD