শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
অবরোধ সমর্থনে ২৪ ও ২৫ নং ওয়ার্ড বি এন পির যৌথ মশাল মিছিল

অবরোধ সমর্থনে ২৪ ও ২৫ নং ওয়ার্ড বি এন পির যৌথ মশাল মিছিল

Sharing is caring!

অনলাইন ডেক্স: বি এন পি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করা সহ এক দফা দাবী আদায় করে বর্তমান মাফিয়া সরকারের পতন নিশ্চিত কল্পে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে বি এন পি ঘোষিত চলমান অবরোধ সফল করতে মঙ্গলবার সন্ধায় বরিশাল কুয়াকাটা মহাসড়কে বরিশাল মহানগরের ২৪ নং ওয়ার্ড বি এন পির আহবায়ক নওশাদ আহমেদ নান্টু এবং ২৫ নং ওয়ার্ড বি এন পির আহবায়ক নুরুজ্জামান দোলনের যৌথ নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় সরকারের অধীনে প্রহসনমূলক নির্বাচন করার লক্ষ্যে সিইসি কর্তৃক নির্বাচনী তফসীল ঘোষনার প্রতিবাদে এবং বি এন পি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর , বরিশাল মহানগর বি এন পির আহবায়ক মনিরুজ্জামান ফারুক সহ গ্রেফতারকৃত সকল রাজবন্দীর অবিলম্বে মুক্তির দাবীতে শ্লোগান দেন মিছিলে আগত নেতৃবৃন্দ ।  বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন কে অবাঞ্চিত করে পাতানো নির্বাচন প্রতিহতের জন্য দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নেমে আসার আহবান জানান তারা ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD