শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
সদর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ

সদর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ

Sharing is caring!

বরিশাল সদর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই বারের মনোনয়ন বঞ্চিত মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটির সদ্য সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। মঙ্গলবার দুপুর ১টার দিকে তাঁর পক্ষে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিটি করপোরেশনের কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটু রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী নঈমুল হাসান লিটু বলেন, স্বতন্ত্র প্রার্থী হতে দলীয় বিধি নিষেধ নেই। তাই উৎসবমুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বিতামূলক অবাদ-সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সাদিক আব্দুল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বরিশাল সদর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। তবে এ আসনে দ্বিতীয় দফা মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। এর আগে গত সিটি নির্বাচনেও মনোনয়ন বঞ্চিত হন সাদিক আবদুল্লাহ। আর তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সদর আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার গুঞ্জর ওঠে সাদিক আবদুল্লাহকে নিয়ে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD