শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
র‌্যাব’র অভিযানে বিস্ফোরক ও নাশকতা মামলার আসামী জাহাঙ্গীর গ্রেফতার

র‌্যাব’র অভিযানে বিস্ফোরক ও নাশকতা মামলার আসামী জাহাঙ্গীর গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স:  র‌্যাব-৮ এর অভিযানে বরিশাল বাকেরগঞ্জ থানার বিস্ফোরক ও নাশকতা মামলার আসামী জাহাঙ্গীর বিশ্বাস (৫০) গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে বরিশাল লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতারের পর বাকেরগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত জাহাঙ্গীর বিশ্বাস বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা কৃষকদলের সভাপতি। এবং উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের মৃত এসকেন্দার বিশ্বাসের ছেলে। এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী জাহাঙ্গীর বিশ্বাসসহ অন্যান্য ৯০/৯৫জন আসামীরা ‘বিএনপি’ এর ডাকা অবরোধের সমর্থনে গত ৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১১ টায় বাকেরগঞ্জের ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া ব্রিজের দক্ষিণ পাশে গরুর হাট সংলগ্ন মহসড়কের উপর লাঠিসোঠা নিয়ে রাষ্ট্র বিরোধী স্লোগান দিয়ে অগ্নি সংযোগ করে সহাসড়কের যান চলাচল বিঘ্ন করে এবং বেআইনী জনতাবদ্ধে ককটেল বিস্ফোরন ঘটিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে মহাসড়কে নাশকতা সৃষ্টিসহ গাড়ি ভাংচুর করে ক্ষতি সাধন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

এছাড়া জাহাঙ্গীর বিশ্বাস এর নেতৃত্বে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতামূলক কর্মকান্ড সংঘঠিত হয়েছে বলে জানান র‌্যাব। গত ৬ নভেম্বর তার বিরুদ্ধে মামলা (নং-৭) দায়ের হয়অ যার জিআর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD