রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বরিশালে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : ট্রেড লাইসেন্স না থাকা ও নবায়ন না করার অপরাধে বরিশালে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১৭ জুন) দুপুরে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েলের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

নগর ভবনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বাংলানিউজকে জানান, দুপুরে বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা ও নবগ্রাম রোড এলাকায় অভিযান চালানো হয়। এসময় ট্রেড লাইসেন্স না থাকা ও নবায়ন না করার অপরাধে ইনফরমেশন টেকনোলজি কলেজের মালিক মো. সোহেল ও শান্ত ডিজিটাল স্টুডিও’র মালিককে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা হয়। 

এছাড়া হোমিওপ্যাথিক চিকিৎসক জিএস হাওলাদারকে ৩ হাজার, হোটেল মালিক হারুন অর রশিদকে ৩ হাজার, ভিসা প্রসেসিং সেন্টারের মালিক আবুল হাসনাতকে ৩ হাজার ও জুয়েল হাওলাদার নামে ব্যক্তিকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD