শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বরিশালে ট্রাকে আগুন

বরিশালে ট্রাকে আগুন

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় সুপারিভর্তি একটি মিনি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৬ নভেম্বর) ভোরে বরিশাল-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

গৌরনদী মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা জানান, বরিশালের মুলাদী উপজেলা থেকে সুপারি নিয়ে একটি মিনি ট্রাক ময়মনসিংহের উদ্দেশে রওনা দেয়। ভোরে বামরাইল এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা রাস্তায় গাছ ফেলে ট্রাকটি থামায়। পরে ট্রাকের পেছনের দুই চাকায় ও ইঞ্জিনে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, তাদের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে নিশ্চিত হওয়া যাবে না।

উজিরপুর মডেল থানার ওসি জাফর আহম্মেদ জানান, খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি চার থেকে পাঁচজন দুর্বৃত্ত রাস্তায় গাছ ফেলে এ ঘটনা ঘটায়। এ ঘটনায় ট্রাকের চালক কাওসার হোসেন বাদী হয়ে মামলা করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD