মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
গুগল অ্যাডসেন্স থেকে অর্থ আয়ের হুকুম

গুগল অ্যাডসেন্স থেকে অর্থ আয়ের হুকুম

Sharing is caring!

প্রশ্ন: বর্তমানে গুগল অ্যাডসেন্স থেকে টাকা আয়ের বিভিন্ন সুযোগ রয়েছে। মাঝে মাঝে গুগল অ্যাডসেন্সে অশ্লীল বিজ্ঞাপনও দেখা যায়। আসলে গুগল অ্যাডসেন্স থেকে আয়কৃত টাকা কি জায়েজ?

উত্তর: গুগল অ্যাডসেন্স (Google AdSense) মূলত হলো অ্যাডভারটাইজিং (বিজ্ঞাপন) মাধ্যম। তাই অ্যাডগুলো যদি অশ্লীল ও হারাম পণ্যের হয়, তাহলে আয়কৃত অর্থ জায়েজ হবে না। কারণ, গুনাহর প্রচার ও সহযোগিতা করা হারাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ‘তোমরা সৎকর্ম ও আল্লাহভীতিতে একে অন্যের সহযোগিতা করো, গুনাহ ও অন্যায়ের কাজে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা।’ (সুরা মায়েদা, আয়াত: ০২)

আল্লাহ তাআলা আরো বলেন, ‘যারা পছন্দ করে যে, ঈমানদারদের মধ্যে ব্যভিচার প্রসার লাভ করুক, তাদের জন্যে ইহাকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ জানেন, তোমরা জানো না।’ (সুরা নুর, আয়াত : ১৯)

হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে লোক সঠিক পথের দিকে ডাকে, তার জন্য সে পথ অনুসারীদের প্রতিদানের সমপরিমাণ প্রতিদান রয়েছে। এতে তাদের প্রতিদান থেকে সামান্য পরিমাণও কমানো হবে না। আর যে লোক গুনাহর দিকে ডাকে, সে পথ অনুসারীদের গুনাহর অনুরূপ গুনাহ তার ওপরও বর্তাবে। এতে তাদের গুনাহগুলো সামান্যও কম হবে না।’ (মুসলিম, হাদিস নং: ৬৫৬০)

পক্ষান্তরে অনৈসলামিক অ্যাডগুলো বন্ধ রেখে যদি কেউ বৈধ অ্যাডগুলো প্রচার করে এবং এভাবে ইনকাম করতে পারে, তাহলে প্রাপ্ত আয় জায়েজ হবে।

প্রশ্নটি করেছেন: সাইদ সরকার, ধানমন্ডি, ঢাকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD