শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় নাশকতার মামলায় বিএনপি নেতা লুৎফর ভাট্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে তাকে বরিশালের আদালতে পাঠানো হয়েছে।

লুৎফর উপজেলার দক্ষিণ বাগধা গ্রামের মোহাম্মদ ভাট্টির ছেলে ও বাগধা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, গত বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাগধা ইউনিয়নের মঠবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত ২ নভেম্বর বিএনপির ডাকা হরতাল ও অবরোধের প্রতিবাদে উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট পশ্চিমপাড় বন্দরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আওয়ামী লীগের সমাবেশ শেষে নেতা-কর্মীরা উপজেলা সদরে ফেরার পথে পয়সারহাট ব্রিজের পূর্বপাড়ে পৌঁছালে বিএনপির নেতা-কর্মীরা মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জনগণের চলাচল ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ককটেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও দুটি ককটেল উদ্ধার করে।

এ ঘটনায় বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম পাইক বাদী হয়ে বিএনপি, যুবদল, ছাত্রদলের ২৪ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে ওই রাতেই মামলা দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD