শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বরিশালে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০২৩ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

বরিশালে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০২৩ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

Sharing is caring!

নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকর” এই স্লোগান নিয়ে আজ ২১ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে ও পরিবার পরিকল্পনা বিভাগ বরিশালের বাস্তবায়নে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০২৩ এর এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ডিআইজি বরিশাল রেঞ্জ কার্যালয় কাজী মোঃ ছোয়াইব, পরিচালক (স্বাস্থ্য) বরিশাল ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল, পরিচালক (পরিবার পরিকল্পনা) বরিশাল মোঃ নিয়াজুর রহমান, সিভিল সার্জন বরিশাল ডাঃ মারিয়া হাসানসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০২৩ এর বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD