রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
দৌলতখানে ক্রিকেট খেলায় হামলা, আহত ৫

দৌলতখানে ক্রিকেট খেলায় হামলা, আহত ৫

Sharing is caring!

অনলাইন ডেক্স: ভোলার দৌলতখানে ক্রিকেট খেলা নিয়ে দুই গ্রুপের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা ও বসতঘর ভাঙচুর করা হয়েছে। বুধবার উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়। স্থানীয়রা জানায়, বুধবার সকালে মিঝির হাটে কবির মাঝির ছেলে নোমানের সঙ্গে একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের লোকমানের ছেলে শরীফের সাথে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। দুই গ্রপের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। এঘটনার পর শরীফ ও তার পিতা লোকমানের নেতৃত্বে অর্ধশতাধিক লোকজন লাঠিসোঁটা ও দেশিয় ধারালো অস্ত্র নিয়ে কবির মাঝির বাড়িতে হামলা ও ভাঙচুর করে। হামলায় কবির মাঝি ও তাঁর অনার্স পড়ুয়া ছেলে নোমান, স্ত্রী ফরিদা ও বোন লিলু আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত নোমানকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কবির মাঝির স্ত্রী আহত ফরিদা বেগম জানায়, লোকমান ও তার ছেলে শরীফের নেতৃত্বে একদল লোক এসে তাদের বসতঘর ভাঙুর করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। হামলাকারীরা তার স্বামী কবির, ছেলে নোমান, ননদ লিলুকে পিটিয়ে আহত করে।

এ ব্যাপারে অভিযুক্ত লোকমানের স্ত্রী খাদিজা জানায়, ক্রিকেট খেলা নিয়ে তার ছেলে শরীফকে মারধর করে কবির মাঝির ছেলে ও ভাগ্নে। এ বিষয়ে জানতে গেলে তার স্বামীকেও মারধর করা হয়। আহত শরীফ দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্য রঞ্জন খাসকেল জানান, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD