শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

Sharing is caring!

অনলাইন ডেক্স:  বিএনপির ডাকা অবরোধ কর্মসূচিকে সফল করতে মশাল ও বিক্ষোভ মিছিল করার পাশাপাশি টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে নেতা-কর্মীরা।

রোববার (১২ নভেম্বর) সকালে বরিশাল নগরের নথুল্লাবাদ এলাকায় মহানগর বিএনপির সদস্য ও ছাত্রদলের সাবেক নেত্রী আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করেন সমর্থকরা।

এর আগে শনিবার (১১ নভেম্বর) রাতে নগরের আমতলা মোড়ে অবরোধের সমর্থনে মশাল মিছিল করা হয়েছে। ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব রিয়াজের নেতৃত্বে এ মিছিল বের করা হয়। এ ছাড়া মহানগর যুবদলও অবরোধের পক্ষে রাতে বিক্ষোভ মিছিল করেছে।

শনিবার রাতে বরিশালে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে বরিশাল নগরে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে প্রথম। রোববার ভোরে নগরের কাশিপুর এলাকায় বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

স্থানীয় নৈশপ্রহরী সাগর হোসেন মোল্লা জানান, ভোরে ১৫ থেকে ১৬ জন যুবক হাতে দেশীয় অস্ত্র নিয়ে নগরের কাশিপুর এলাকায় রাস্তার পাশে থাকা বাসে আগুন দেন। পরে ৯৯৯ এ কল দেওয়া হলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল শুরু করে। স্বাভাবিক আছে লঞ্চ চলাচলও। অন্যদিনের মতোই স্বাভাবিক পরিস্থিতি সড়কগুলোতে। ব্যবসা, বাণিজ্য, আদালত, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে সড়কে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD