শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
অবরোধে বিএনপির বিক্ষোভ, গাড়ি ভাংচুর

অবরোধে বিএনপির বিক্ষোভ, গাড়ি ভাংচুর

Sharing is caring!

অনলাইন ডেক্স: অবরোধের শেষ দিনে বরিশালে ঝটিকা মিছিলের পাশাপাশি যাত্রীবাহী বাসসহ বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করেছে মহানগর বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরের রুপাতলীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে অবরোধের সমর্থনে বের হওয়া মিছিল থেকে ভাংচুর করা হয় বাস ট্রাকসহ বেশ কয়েকটি যানবাহন। এরপর কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় বরিশাল-কুয়াকাটা আন্তঃমহাসড়কের যান চলাচল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তা আবার চালু হয়।

এদিকে নগরের ২টি বাস টার্মিনাল ও লঞ্চ ঘাটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও এসব জায়গায় ছিল যাত্রী সংকট। যাত্রী না থাকায় যাত্রা বাতিল করে অনেক বাস ও লঞ্চ। নগরের অভ্যন্তরে থ্রি হুইলারসহ রিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ব্যক্তি মালিকানাধীন কোনো যানবাহন চলছে না। বিপুল সংখ্যক পুলিশ ও আনসার মোতায়েন রয়েছে বাস টার্মিনাল, লঞ্চঘাটসহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে। নগরে টহল দিচ্ছে র‌্যাব ও বিজিবি।

ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের অতি‌রিক্ত উপক‌মিশনার ফজলুল ক‌রিম জানান, আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

অবরোধ কর্মসূচির শুরু থেকে বুধবার পর্যন্ত সাবেক দুই এমপিসহ বিএনপির মোট ২৯ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD