শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ট্রাকে পেট্রল ঢেলে আগুন

ট্রাকে পেট্রল ঢেলে আগুন

Sharing is caring!

অনলাইন ডেক্স: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের তৃতীয় দিনে বরগুনায় একটি মালবাহী চলন্ত একটি ট্রাক থামিয়ে ভাঙচুর ও পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে জেলা সদর উপজেলার ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নের সোনারবাংলা এলাকায় একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পানি ছিটিয়ে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ট্রাকচালক মনির বলেন, চট্টগ্রাম থেকে একটি পরিবারের আসবাবপত্র নিয়ে বরগুনা পৌরসভার উদ্দেশে আসার পথে সদর থানা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে গৌরীচন্না ইউনিয়নের সোনারবাংলা এলাকায় পৌঁছালে পাশের বাগান থেকে মুখে মাক্স পরা কয়েকজন যুবক দ্রুত ছুটে এসে আমার গাড়ির সামনের গ্লাসে এলোপাতাড়ি ইট মারতে থাকে। এ সময় দু’জন যুবক ছুটে এসে চড়-থাপ্পড় মেরে আমাকে গাড়ি থেকে নামিয়ে তাদের হাতে থাকা লাঠিতে পেট্রলে ভেজানো কাপড়ের তৈরি মশাল দিয়ে ট্রাকে আগুন লাগিয়ে দৌড়ে পালিয়ে যান।

অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ট্রাকে মালামাল থাকায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। সড়কে পুলিশ সার্বক্ষণিক টহলে রয়েছে। এরপরও দুর্বৃত্তরা চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। তাদের কঠোরভাবে দমন করা হবে।

গত ২৮ অক্টোবর ঢাকার নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করে বিএনপি। মহাসমাবেশে ৩১ অক্টোবর থেকে ০২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী অবরোধের ডাক দেয় বিএনপি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD