শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
অবরোধের প্রভাব নেই বরিশালে

অবরোধের প্রভাব নেই বরিশালে

Sharing is caring!

অনলাইন ডেক্স:  হরতালের পর একদিন বিরতি দিয়ে তিন দিনের অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি-জামায়াতে ইসলামী। তবে হরতালের পর অবরোধে তেমন কোনো প্রভাব নেই বরিশালে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্য দিনের মতোই স্বাভাবিক দিন পার করছেন বরিশালবাসী।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে বরিশাল নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ ও রূপাতলী থেকে অভ্যন্তরীণ সব রুটের সব বাস চলাচল করছে স্বাভাবিক নিয়মে।  যাত্রী কম থাকায় কিছুটা ছন্দপতন ঘটেছে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচলে। যদিও বরিশাল নদীবন্দর থেকে ভোলাসহ সব রুটের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

নৌাযান শ্রমিক নয়ন জানান, সকাল যাত্রীদের চাপ ছিল অভ্যন্তরীণ রুটের লঞ্চগুলোতে, তবে ৯টার দিকে কিছুটা কমেছে।

এদিকে অন্যান্য দিনের মতোই নগরের অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই সাগরদী বাজার, বাংলা বাজার, নতুন বাজার, বটতলা ও চৌমাথা বাজার কেন্দ্রীক সড়কে যানজট দেখা দিয়েছে। যথা নিয়মে দোকানপাট খুলেছেন ব্যবসায়ীরা, অফিস-আদালতের পাশাপাশি শিক্ষা কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।

তবে সড়কে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ, নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পাশাপাশি নগরজুড়ে টহল অব্যাহত রয়েছে। আর কাউকে সন্দেহ হলে তল্লাশিও করা হচ্ছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার নাফিছুর রহমান।

এদিকে সড়ক-মহাসড়কে টহল কার্যক্রম পরিচালনা করছে র‌্যাব-৮ এর সদস্যরা। সেই সঙ্গে নগরে সতর্ক অবস্থানে রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

গেল মধ্যরাতে সোমবার (৩১ অক্টোবর) বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে নগরে মোটরসাইকেল মহড়া দেওয়া হয়েছে। এ সময় বিএনপি-জামায়াতের নৈরাজ্য, অবরোধের প্রতিবাদে ও দলের পক্ষে বিভিন্ন স্লোগানও দেন নেতাকর্মীরা।

সোমবার  রাত সোয়া ১২টার দিকে কয়েকশত মোটরসাইকেলে নেতাকর্মীদের নিয়ে এ মহড়া শুরু করেন তিনি। সর্বশেষ রাত দেড়টা পর্যন্ত নগরের বিভিন্ন সড়কের পাশাপাশি বরিশাল-ঢাকা মহাসড়কও প্রদক্ষিণ করছিলেন তারা।

এতে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ব্যতিত, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়াও, মহানগর-জেলা ছাত্রলীগ এবং শ্রমীকলীগের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার রাতে নগরের পোর্টরোডে নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন মহানগর জামায়াতের নেতারা। তবে এর বাইরে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিএনপি-জামায়াতের কোনো মিছিল বা পিকেটিং করার খবর নগর ও জেলার কোথাও থেকে পাওয়া যায়নি। যদিও সোমবার বিকেল থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডজনখানেকের বেশি বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD