শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বরিশালে সবুজ কৃষি মিলন মেলা অনুষ্ঠিত

বরিশালে সবুজ কৃষি মিলন মেলা অনুষ্ঠিত

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ বরিশালে সবুজ কৃষি মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ৬ই অক্টোবর শুক্রবার বিকাল ৪ঘটিকায় নগরীর সরকারি বরিশাল কলেজের অডিটোরিয়ামে এই আয়োজন সম্পন্ন হয়েছে।

বরিশালের বৃক্ষ প্রেমিকদের নিয়ে এই আয়োজন করা হয়েছে,এই মিলনমেলায় একে অপরকে বিনামূল্যে একে অপরকে বিভিন্ন রকমের গাছ উপহার দেয়। ব্যতিক্রমি এই আয়োজন করেন সবুজ কৃষি বরিশাল গ্রুপের এডমিন বরকত হাসান।অনুষ্ঠানের সঞ্চালনা করেন সরকারি বরিশাল কলেজের শিক্ষক রিপন হাওলাদার।

দুই শতাধিক সবুজ কৃষি প্রেমীদের মাঝে মাল্টা ও পেয়ারা গাছ উপহার দেয়া হয় সবুজ কৃষি বরিশাল গ্রুপের পক্ষ থেকে। উক্ত মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ আলী হোসেন হাওলাদার।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার হাফিজুর রহমান, প্রফেসর মোশফেকা বেগম, প্রফেসর লতিফা আক্তারসহ অন্যান্য সদস্যবৃন্দ। সবুজ কৃষি বরিশাল এর এডমিন বরকত হাসান বলেন,সবার সম্মিলিত প্রচেষ্টায় এই মিলনমেলার আয়োজন করতে পেরেছি।

কোন রকম আর্থিক সহযোগিতা ছাড়াই বৃক্ষ প্রেমীরা একে অপরকে উৎসাহ প্রদানের জন্য গাছ উপহার দিচ্ছে। এমন আয়োজন করতে পেরে সত্যি খুব ভাল লাগছে ভবিষ্যতেও এই আয়োজন করা হবে ইনশাআল্লাহ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD