শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা সন্ত্রাসী নিহত

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা সন্ত্রাসী নিহত

Sharing is caring!

ক্রাইমসিন২৪ অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফের হ্নীলা লেদা রোহিঙ্গা শিবির সংলগ্ন পাহাড়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন রোহিঙ্গা সন্ত্রাসী ও শিশু অপহরণকারী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় তৈরি বন্দুক, আট রাউন্ড গুলি, ১১ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (০৬ জুন) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উখিয়ার থাইংখালী ১৩ নম্বর ক্যাম্পের নুর মোহাম্মদের ছেলে শামসু আলম (৩৫), মোক্তার আহম্মদের ছেলে নুর আলম (২১) ও টেকনাফ হ্নীলা লেদা ক্যাম্পের আজিজুর রহমানের ছেলে হাবিব (২০)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, পুলিশের হাতে আটক হওয়ার পর এ তিন রোহিঙ্গা সন্ত্রাসীর স্বীকারোক্তি মতে লেদা রোহিঙ্গা শিবিরের পেছনের পাহাড়ে অস্ত্র উদ্ধারে যাই আমরা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য সন্ত্রাসী ও তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়।

তিনি বলেন, একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ, তিনটি দেশীয় তৈরি বন্দুক, আট রাউন্ড গুলি, ১১ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

ওসি বলেন, বন্দুকযুদ্ধে নিহত তিনজনই রোহিঙ্গা সন্ত্রাসী ও অপহরণকারী। কিছুদিন আগে তারা তিন বছরের এক শিশুকে অপহরণের পর পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে পুলিশের অভিযানের মুখে অপহরণকারীরা শিশুটিকে ছেড়ে দিতে বাধ্য হয়।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD