বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
৫ দিন ধরে নিখোঁজ মাদরাসা ছাত্র

৫ দিন ধরে নিখোঁজ মাদরাসা ছাত্র

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরগুনার পাথরঘাটায় মো. ইব্রাহিম খলিল উল্লাহ যায়েদ (১৪) নামে এক মাদরাসা ছাত্র গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে। এতে ওই মাদরাসা ছাত্রের পরিবার আতঙ্কে রয়েছে বলে জানা যায়।

ইব্রাহিম খলিল পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. জয়নাল খানের ছেলে। সে ঢাকা আব্দুল্লাহপুরে এমদাদুল উলুম মাদরাসা সার হিফজ বিভাগের ছাত্র।

এ ঘটনায় নিখোঁজ ইব্রাহিম খলিলের মা মোসা. রাজিয়া বেগম শুক্রবার (১৫ সেপ্টেম্বর) পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

মা রাজিয়া বেগম জানান, বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পাথরঘাটার বাসা থেকে ঢাকার আব্দুল্লাহ পুরের এমদাদুল উলুম মাদরাসার উদ্দেশে পাথরঘাটা থেকে ছেড়ে যাওয়া ইসলাম পরিবহণে রওয়ানা দেয় যায় ইব্রাহিম। এর পরের দিন মাদরাসার প্রধান শিক্ষক মো. আবু হানিফার সঙ্গে যোগাযোগ করে জানা যায় সে মাদরাসায় যায়নি।

পরে ইব্রাহিম খলিল মাদরাসায় না যাওয়ার কথা জানতে পেরে স্বজনদের কাছে খোঁজ নিয়েও কোথাও তার সন্ধান পায়নি পরিবারের সদস্যরা।

এ ব্যাপারে পাথরঘাটা থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুজ্জামান জানান, নিখোঁজ মাদরাসা ছাত্র ইব্রাহিম খলিলকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD