বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
পিরোজপুর জেলা যুবদলের কমিটি ঘোষণা

পিরোজপুর জেলা যুবদলের কমিটি ঘোষণা

Sharing is caring!

অনলাইন ডেক্স: পিরোজপুর জেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে।  মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

এতে সংগঠনের সাবেক (আগের কমিটি) সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেনকে আহ্বায়ক ও ইমদাদুল হক মাসুদকে সদস্য সচিব করে আট সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া কমিটিতে মো. কামরুজ্জামান তুষারকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমডি বদিউজ্জামান শেখ রুবেল, রিয়াজ সরদার, সালমান জাকির, মো. রিয়াজ শিকদার, তানজিদ হাসান শাওন এদেরকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। একই সঙ্গে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

এর আগে গত ২০১৮ সালে মো. মিজানুর রহমান শাহীনকে সভাপতি ও মো. সহিদুল ইসলাম সাঈদকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি গত পাঁচ বছর সংগঠনের কার্যক্রম চালায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD