শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স: কর্ণফুলী থানার ১৫ নম্বর ঘাট এলাকা থেকে অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

গ্রেফতারকৃতরা হলেন- দক্ষিণ গরুয়া পাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো.শিহাবুল ইসলাম (১৯) ও  নবী হোসেনের ছেলে মো.জায়েদ (১৯)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বাংলানিউজকে বলেন, ১৫ নম্বর ঘাট এলাকায় অস্ত্রধারী মাদক কারবারিরা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার গোয়েন্দা সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে অভিযান চালিয়ে শিহাবুল ও জায়েদকে গ্রেফতার করা হয়। এসময় শিহাবুল ইসলামের কোমর থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, জব্দকৃত আগ্নেয়াস্ত্র দিয়ে দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। এছাড়াও বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য জব্দকৃত আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হতো। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD