শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স: রাঙ্গুনিয়ায় বড় ভাইয়ের শ্যালক হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল কাদেরকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৭)।

র‌্যাব-৭ জানিয়েছেন, গত ২০০৬ সালে পারিবারিক বিরোধের জেরে তার আপন বড় ভাইয়ের শ্যালককে হত্যা করে।

পরর্বতীতে নিহত পরিবার বাদি হয়ে আব্দুল কাদেরকে প্রধান আসামি ও পরিবারের আরও ৫ সদস্যকে আসামি করে রাঙ্গুনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই মামালার প্রধান আসামি আব্দুল কাদের আইন শৃংখলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে ৬ বছর কারাগারে ছিল।

পরর্বতীতে আসামি আব্দুল কাদের জামিন মুক্ত হয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। দীর্ঘদিন পলাতক থাকায় আদালত আব্দুল কাদেরের অনুপস্থিতিতে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার এড়াতে কর্ণফুলী থানার শাহমিরপুর এলাকায় অবস্থান করছে। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়। আব্দুল কাদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD