শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
জলাবদ্ধতা নিরসনে হাঁটু পানিতে দাঁড়িয়ে প্রতিবাদ

জলাবদ্ধতা নিরসনে হাঁটু পানিতে দাঁড়িয়ে প্রতিবাদ

Sharing is caring!

অনলাইন ডেক্স: জলাবদ্ধতা নিরসনে হাঁটু পানিতে দাঁড়িয়ে বি এম কলেজে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিবাদী মানববন্ধন হয়েছে।

বুধবার (৯ আগস্ট) বেলা ১১টায় সরকারি ব্রজমোহন কলেজ জীবনানন্দ দাশ মুক্ত মঞ্চের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজ শাখার উদ্যোগে ‘ক্যাম্পাসের জলাবদ্ধতা নিরসন করার’ দাবিতে প্রতিবাদী এ মানববন্ধন কর্মসূচি হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজ শাখার সভাপতি হাফিজুর রহমান রাকিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিজন সিকদার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও সদস্য মিনহাজুল ইসলাম ফারহান।

এ সময়ে বক্তারা বলেন, ব্রজমোহন কলেজে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সমস্যা একটি অসহনীয় রূপলাভ করেছে। ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকার ফলে জলাবদ্ধতাকে কেন্দ্র করে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে ছাত্র-শিক্ষক-কর্মচারিসহ সব মানুষ। একটি বিভাগ থেকে অন্য বিভাগে যেতে হাঁটু সমান পানি পাড়ি দিয়ে যাতায়াত করতে হয়।

বক্তারা আরও বলেন, গত ২ দিন আগে বৃষ্টি হয়েছে তার প্রভাব ২ দিন পরে এসেও হাঁটুপানি পার হওয়ার মধ্য দিয়ে পরিলক্ষিত হয়। এতে যেমন শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ বাড়ছে, অন্যদিকে বাড়ছে মশার উৎপাত-ছড়াচ্ছে ভয়ংকর ডেঙ্গু। নেতৃবৃন্দ বলেন, বহির্বিশ্ব যখন অনু-পরমাণু-মহাকাশ নিয়ে গবেষণা করছে সেখানে বাংলাদেশে শুধুমাত্র মশার কামড়ে মানুষ মারা যাচ্ছে। ডেঙ্গু রোগের এ মহামারি বিস্তারের জন্য জলাবদ্ধতার সমস্যা অন্যতম কারণ।

নেতারা অবিলম্বে জন দুর্ভোগ নিরসন করতে জলাবদ্ধতা নিরসনের দাবি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD