শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
তারেক রহমান এবং জোবায়দা রহমানের বিরুদ্ধে আদালতের ফরমায়েশী রায়ের প্রতিবাদে বিক্ষোভ

তারেক রহমান এবং জোবায়দা রহমানের বিরুদ্ধে আদালতের ফরমায়েশী রায়ের প্রতিবাদে বিক্ষোভ

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ,

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা জোবায়দা রহমানের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলায় আদালত কর্তৃক ফরমায়েশী রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রঘোষিত যৌথ বিক্ষোভ কর্মসূচী সফল করতে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহবায়ক ছাত্রদলের সোনালী ফসল মামলা হামলার শিকার রাজপথের লড়াকু যোদ্ধা রফিকুল ইসলাম জনির নেতৃত্বে সদর রোডে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । বিএন পি ঘোষিত ১ দফা দাবী আদায়ের মাধ্যমে আগামী দিনের আন্দোলন সংগ্রাম কে বেগবান করার মধ্য দিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি , দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি , অবিলম্বে ভোটবিহীন নিশিরাতের সরকারের পদত্যাগ , অবৈধ সংসদ বাতিল , নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন , গণতন্ত্র পুনরুদ্ধার , অবৈধ সরকারের সমালোচনাকারী নেতাকর্মীদের উপর আওয়ামী পুলিশ এবং দলীয় সন্ত্রাসীদের জুলুম নির্যাতন সহ ফ্যাসিবাদী ভোটচোর সরকারের বিভিন্ন অনিয়ম অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আগামীর রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে বীরের বেশে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে চলমান আন্দোলন সফল করতে আগামী দিনে রাজপথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন জেলা স্বেচ্ছাসেবক দলের কর্ণধার জনি । বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল আহসান , সিনিয়র যুগ্ম আহবায়ক নিজামুর রহমান নিজাম , যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন টিটু , তাজবীর চৌধুরী সাব্বির , শামীম হোসেন , শেখ সহিদুল ইসলাম সাজ্জাদ । জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম খান বাপ্পি , সদস্য মৃদুল , আবু ইমরান , শাওন , রাব্বি খা ,সবুজ । এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নেছার উদ্দিন জাফর সহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD