বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
দুর্ভোগে হাজারো মানুষ

দুর্ভোগে হাজারো মানুষ

Sharing is caring!

অনলাইন ডেক্স: ভেলায় জোয়ারের পানিতে তলিয়ে গেছে বাঁধের বাইরে থাকা নিম্নাঞ্চলের অন্তত ১৫টি গ্রাম। এতে দুর্ভোগে পড়েছেন সেখানকার ৩৫ হাজার মানুষ।

বিপৎসীমার ওপরে পানি প্রবাহিত হওয়ায় টানা তিনদিন ধরে এ অবস্থা বিরাজ করছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলের মানুষ। জলাবদ্ধতায় বাড়ছে অসুখ-বিসুখ। পানিতে ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় রান্নার চুলো জ্বলেনি অনেকের ঘরে।

টানা তিনদিন ধরে এ অবস্থা চললেও স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, খুব শিগগিরই এসব গ্রামকে বাঁধের আওতায় আনা হবে।

সরেজমিনে দেখা গেছে, একদিকে প্রবল পানির চাপ অন্যদিকে জলাবব্ধতার দুর্ভোগ। পানিতে ভাসছে ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তা-ঘাটসহ বিভিন্ন স্থাপনা। এমন চিত্র ভোলা সদরের রাজাপুর, ধনিয়া, ইলিশার ১৫ গ্রামের।

নিম্নচাপ এবং পূর্ণিমার প্রভাবে মেঘনার পানি বিপৎসীমার ৬৪ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হওয়ায় টানা তৃতীয় দিনের মত বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন এসব মানুষ। অনেকের ঘরে জ্বলেনি চুলো। শিশুদের বাড়ছে ওষুধ। তবুও নেই প্রশাসনের কোনো উদ্যোগ এমন অভিযোগ পানিবন্দি মানুষের।

দক্ষিণ রাজাপুর গ্রামের সাথী আক্তার, ইয়ানুর ও হালিমা বেগমের অভিযোগ, জোয়ারের পানিতে এভাবে দুর্ভোগ পোহালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বাঁধে আশ্রয় নিয়ে অনেকে কষ্টে আছেন উল্লেখ করে তারা আরও বলেন, পানিতে হাঁস-মুরগিসহ অনেক কিছু ভেসে গেছে, চুলা ডুবে যাওয়ায় রান্না হয়নি। ছেলে মেয়েরাও স্কুলে যেতে পারছে না।

এদিকে বেড়িবাঁধ না থাকায় এক যুগেরও বেশি সময় ধরে বর্ষা মৌসুম জুড়ে দুর্ভোগ আর অসহায় জীবনযাপন করলেও নজর নেই কারো এমন অভিযোগ জনপ্রতিনিধিদের।

ইউপি সদস্য মাসুদ রানা বলেন, পুরো এলাকা ডুবে আছে, এসব মানুষের জন্য ত্রাণ সহায়তা দরকার। মানুষ অনেক কষ্টে আছে।

ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মিঠু চৌধুরী বলেন, দুই/তিনদিন ধরে জোয়ারে ভাসছে বাঁধের বাইরের মানুষ। কষ্ট আর দুর্ভোগে দিন কাটছে তাদের।

এ ব্যাপারে ভোলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মু. হাসানুজ্জামান বলেন, বাঁধের বাইরের রাজাপুর ও শিবপুর অংশে সমীক্ষা চলছে, এ কার্যক্রম শেষ আমরা ব্যবস্থা নিতে পারব। তখন হয়ত খুব দ্রুত এসব এলাকাকে বিকল্প বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আওতায় আনা হবে।

এ মৌসুমে মেঘনায় সর্বোচ্চ জোয়ার হয়েছে। উঁচু বাঁধ নির্মাণের মাধ্যমে উপকূলকে রক্ষার দাবি পানিবন্দি মানুষের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD