শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
নুসরাত হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল

নুসরাত হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল

Sharing is caring!

ক্রাইমসিন২৪ অনলাইন ডেস্ক: মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় সিরাজ উদ-দৌলাসহ মোট ১৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া হয়েছে। 

বুধবার (২৯ মে) দুপুর ২ টার দিকে ফেনী জজ কোর্টের সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে এ অভিযোগপত্র জমা দেওয়া হয়। 

আদালতে অভিযোগপত্র জমা দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলম। 

অভিযোগপত্রে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাকে হত্যার হুকুমদাতা হিসেবে আসামি করা হয়েছে। এই হত্যার ঘটনায় বিভিন্নভাবে যারা জড়িত তাদের অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। 

মামলার মোট আসামির সংখ্যা ১৬। এর মধ্যে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলা ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের দুই নেতা রুহুল আমীন ও মাকসুদ আলমও রয়েছেন।

এর আগে মঙ্গলবার (২৮ মে) সংবাদ সম্মেলন করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা জানায় পিবিআই। 

চলতি বছরের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আলিম শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের দায়ে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা করা হয়। পরে ওইদিনই তাকে গ্রেফতার করে পুলিশ। 

পরে ৬ এপ্রিল ওই মাদ্রাসা কেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয় অধ্যক্ষের সহযোগীরা। টানা পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা যান নুসরাত জাহান রাফি।

এ ঘটনায় নিহতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ আটজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। এ মামলায় অধ্যক্ষ সিরাজসহ ১২জন আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। 

গ্রেফতার ২১  আসামির মধ্যে ১৮জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর হয়েছে। এম মাঝে তদন্ত শেষে ১৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পিবিআই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD