শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
জমকালো আয়োজনে বাজুসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জমকালো আয়োজনে বাজুসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Sharing is caring!

অনলাইন ডেক্স: প্রাচ্যের ভেনিস বরিশালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন বাজুসের ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী বেলুন ফেস্টুন উড়িয়ে পায়রা অবমুক্ত করে বিশাল কেক কেঁটে শ্রাবনের বৃষ্টি মাথায় নিয়ে শহরব্যাপী বর্ণাঢ্য র‌্যলি আয়োজন এবং আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয় ।

প্রতিষ্ঠা বার্ষিকীর সকল কর্মসূচী বাজুস বরিশাল জেলা শাখার কার্যনির্বাহী পরিষদের সভাপতি শেখ মোঃ মুসা ও কার্যনির্বাহী পরিষদের সাধারন সম্পাদক সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আমিনের নেতৃত্বে অনুষ্ঠিত হয় ।

পবিত্র কালামে হাকীমের তিলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু করা হয় । সভাপতি শেখ মোঃ মুসার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কার্যনির্বাহী পরিষদের সংগ্রামী সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন ।

এ সময় কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ কে সকলের মাঝে পরিচয় করিয়ে দেয়া হয় । আগামী দিনে বাজুসের স্বনামধন্য চেয়ারম্যান বসুন্ধরা গ্রুপের ভবিষ্যৎ কর্ণধার সায়েম সোবহান আনভীরের হাত কে শক্তিশালী করার মাধ্যমে স্বর্ণ ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বাজুস বরিশাল জেলা শাখার কার্যনির্বাহী পরিষদের সাধারন সম্পাদক সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আমিন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD