শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বরিশালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বরিশালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ বরিশালে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বেলা ১১ টায় ‘বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’ বরিশাল বিভাগীয় কমিটির উদ্যোগে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের হল রুমে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ কর্মসূচি উদযাপিত হয়।

সংগঠনটির বরিশালের সভাপতি শেখ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথী হিসেবে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ-সভাপতি ও প্রথম সকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী আল মামুন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মতবাদ পত্রিকার সম্পাদক এস এম জাকির হোসেন, দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সিনিয়র সাংবাদিক গোপাল সরকার, সিটি কর্পোরেশনের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর মোসা: কহিনুর বেগম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম প্রতিষ্ঠালগ্ন থেকেই সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। মফস্বল পর্যায়ের সাংবাদিকদের বাতিঘর এটি। নির্যাতিত -নিস্পেষিত সাংবাদিকদের পাশে থেকে অধিকার আদায়ে সর্বাত্মক সাংগঠনিকভাবে সক্রিয় ভুমিকা পালন করে আসছে। সংগঠনটির উত্তোরত্তর সাফল্য কামনা করছি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ন সাধারন সম্পাদক কামরুজ্জামান জুয়েল রানা, দৈনিক সত্য সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক এম.আর শুভ, দৈনিক দক্ষিণের মুখ পত্রিকার স্টাফ রিপোর্টার লিটন বায়েজীদ, অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম টাইমসের প্রকাশক আম্মার হোসেন, দেশ জনপদ পত্রিকার স্টাফ রিপোর্টার মাহমুদ খান, সকালের বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ইমরান হোসেন রুপম, দৈনিক সত্য সংবাদ পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক মো: আসাদুজ্জামান শেখ, অনলাইন নিউজ পোর্টাল স্বাধীন পত্র ডট কমের প্রকাশক ও সম্পাদক হাফিজ স্বাধীন, দৈনিক আজকাল ডট কমের পারভেজ সিকদার, সকালের বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ফিরোজ হোসেন ও ফটো সাংবাদিক মামুন টিটু প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরিশাল বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আফসার মৃধা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD