শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ইয়াবাসহ ট্রাক চালক গ্রেফতার

ইয়াবাসহ ট্রাক চালক গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স: নগরের কোতোয়ালী থানার মোড় এলাকা থেকে ৫০ হাজার ইয়াবাসহ ট্রাক চালক মো.কালুকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ জুলাই) দিবাগত রাত একটার দিকে ওমর আলী মার্কেটের আব্দুল মোমিনের চা-দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

মো.কালু (৪৬) কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ কমিশনার মোহাম্মদ আলী হোসেন বলেন,  কোতোয়ালীর মোড় ওমর আলী মার্কেটের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ মো.কালুকে গ্রেফতার করা হয়।

পরিবহন কাজে ব্যবহৃত ট্রাকটিতে কোন ধরনের মালামাল ছিল না,  ট্রাক জব্দ করা হয়েছে।  এ সময় ট্রাকে থাকা অন্য একজন পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবাগুলো কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন মাধ্যমে কম দামে সংগ্রহ করেছিল। বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে ট্রাকে করে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD