শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
১০ হাজার ইয়াবাসহ আটক দুই

১০ হাজার ইয়াবাসহ আটক দুই

Sharing is caring!

অনলাইন ডেক্স: ভোলায় মাদক পরিবহনের সময় ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল।

বুধবার (১২ জুলাই) মধ্যরাতে জেলা সদরের বাংলাবাজার থেকে এ মাদক জব্দ করা হয়।

আটকরা হলেন- নোয়াখালীর সেনবাগ থানার রাজারাম গ্রামের ইউনুস (৪৪) ও চট্টগ্রামের ফয়েজ লেক এলাকার বাসিন্দা আসমা (৩১)।

ইয়াবা ছাড়াও তাদের কাছ থেকে ২শ গ্রাম গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

কোস্টগার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টিম ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজারে অভিযান চালায়। এ সময় একটি অটোরিকশার গতিবিধি সন্দেহ হলে সেটি আটক করা হয়। পরে অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২টি ব্যাগের ভেতরে অভিনব কায়দায় হটপটের বাটিতে থাকা ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এসব মাদক তেঁতুলিয়া নদী দিয়ে নোয়াখালীতে নিয়ে যাচ্ছিল মাদককারবারিরা। আটক দুইজনকে ভোলা সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD