শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
পুকুরে ডুবে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

পুকুরে ডুবে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স: ময়মনসিংহের মুক্তাগাছায় পুকুরে ডুবে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) রাতে উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের গড়বাজাইল গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিক্ষার্থী হলো, ওই এলাকার ইস্রাফিলের মেয়ে মরিয়ম (১৪) ও মাহবুবুল আলমের মেয়ে মাবিয়া (৯)। তারা সম্পর্কে চাচাতো বোন।

মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) মো. চাঁদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরিয়ম ও মাবিয়া তাদের মা-বাবার সাথে ঢাকায় বসবাস করতো। বেশ কিছুদিন আগে তারা নিজ বাড়িতে এসে স্থানীয় একটি মাদরাসায় ভর্তি হয়।

গতকাল সন্ধ্যায় তারা বাড়ির পাশে পুকুর ঘাটে খেলা করছিল। এক পর্যায়ে মাবিয়া অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। মাবিয়াকে বাঁচাতে গিয়ে মরিয়ম পুকুরে নামে। সাঁতার না জানায় তারা দুইজনই পুকুরের পানিতে ডুবে যায়।

বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন পুকুর থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করে।

ওসি চাঁদ মিয়া আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD