শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

Sharing is caring!

অনলাইন ডেক্স: ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রলীগ নেতা মো. শামীমের (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং ওই ওয়ার্ডের শশীভূষণ গ্রামের মো. জলিল পন্ডিতের ছেলে। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহির পন্ডিত জানান, এক মাস ধরে শামীম শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এ কারণে কারও সঙ্গে তেমন কথাবার্তা বলতেন না। মঙ্গলবার দুপুরের দিকে নিজের বসতঘরের আঁড়ার সঙ্গে ফাঁস দেন তিনি। পরে তার পরিবারের সদস্য ও স্থানীয়রা দেখে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শশীভূষণ থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD