রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বরিশালে এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

বরিশালে এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ মে) বেলা ১১ টায় বরিশাল নগরের সার্কিট হাউজের ধানসিঁড়ি মিলনায়তনের সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস।  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশালে সদ্যযোগদানকরা অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ জাকারিয়া হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) ইকবাল আখতার, জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন, সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সাবেক সভাপতি এ্যাডভোকেট এসএম ইকবাল, বরিশাল চেম্বার্স অব কমার্সের সভাপতি আলহাজ সাইদুর রহমান রিন্টু।  দিনব্যাপী কর্মশালায় জেলার ১০ উপজেলা পরিষদের চেয়ারম্যান, নির্বাহী অফিসার, মেয়র, সমাজসেবা অফিসার, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তি ও উন্নয়ন সংস্থার শতাধিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। উল্লেখ্য ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত মেয়াদের বৈশ্বিক এ উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়নে বাংলাদেশ ইতোমধ্যে যথেষ্ট অগ্রগতি সাধন করেছে। এসডিজির ১৭টি অভীষ্টের আওতায় ১৬৯টি লক্ষ্যমাত্রার প্রতিটির জন্য ইতোমধ্যে কাজ করছে সরকার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD