শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বরিশালে ২ দিনব্যাপী বিভাগীয় উদ্ভাবনী মেলা ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

বরিশালে ২ দিনব্যাপী বিভাগীয় উদ্ভাবনী মেলা ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ আজ ৭ই জুন বুধবার সকাল ১০ টায় বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশাল এর আয়োজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় নগরীর অশ্বিনী কুমার হলে দুই দিনব্যাপী বিভাগীয় উদ্ভাবনী মেলা ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোরশেদা ইয়াসমীন এনডিসি অতিরিক্ত সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়, শেখ মোমেনা মনি অতিরিক্ত সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়, জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল খোন্দকার আনোয়ার হোসেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বেলুন ফেস্টুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন৷ পরে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনায় উদ্ভাবনী মেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।

পরিশেষে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন সেখানে বিভিন্ন জেলার উদ্বোধনী উদ্যোগ নিয়ে আলোচনা করেন। মেলায় বরিশাল বিভাগের ছয়টি জেলার ১০ টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে এই মেলা অনুষ্ঠিত হয় মেলা চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD