মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধিতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মশালা

ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধিতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মশালা

Sharing is caring!

অনলাইন ডেক্স: ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয় মিলনায়তনে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিতে জেলা পর্যায়ে বুধবার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয় ।

জেলা মডেল মাসজিদের সম্মানীত ইমাম মোঃ মনিরুল ইসলামের পবিত্র কালামে হাকীম থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে কর্মশালার সূচনা করা হয় । ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম । স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মুহাঃ জাকির হোসাইন ।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বরিশাল মোঃ সোহেল মারুফ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন । বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোঃ শাহজাহান হোসেন পিপিএম , বরিশাল ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ পরিচালক মোঃ আলম হোসেন সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

বরিশাল জেলার অন্তর্গত বিভিন্ন মাসজিদের সম্মানীত ইমামবৃন্দ , মন্দিরের পুরোহিতগণ , চার্চের পাদ্রীগণ সহ সমাজের নেতৃস্থানীয় পর্যায়ের প্রতিনিধিবৃন্দ উন্মুক্ত আলোচনা পর্বে জাতি হিসেবে বিশ্বের বুকে নিজেদের আত্মসম্মান এবং মর্যাদা সমুন্নত রাখতে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ব্যাপারে বিশেষ গুরুত্বারোপ করেন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD