মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
১ মিনিটে ফ্যান পরিষ্কার, ঘরও ঠাণ্ডা

১ মিনিটে ফ্যান পরিষ্কার, ঘরও ঠাণ্ডা

Sharing is caring!

গরমে অসুস্থ হয়ে যাচ্ছি, সবার পক্ষে এসি কেনা সম্ভব নয়। এই গরমে ফ্যানটি নিয়মিত পরিষ্কার রাখুন। গরম কম লাগবে, বাতাস ঠাণ্ডা হবে। তবে ঘর যতই পরিষ্কার রাখতে চাই, ধুলা থেকে মুক্তি মেলা সত্যি কঠিন। নিচের ধুলো-ময়লা তবুও পরিষ্কার করে মোছা যায়, কিন্তু বিপত্তি হয় সিলিং ফ্যান নিয়ে। 

এটি ওপরে থাকায় সহজে পরিষ্কার করা যায় না। ফলে অনেক বেশি ময়লা জমে, এটি দেখতে খারাপ লাগে। আর বাতাসের সঙ্গে ধুলো পুরো ঘরে ছড়িয়েও যায়। ফ্যান পরিষ্কার করা বেশ ঝামেলার, সময়ও লাগে অনেকক্ষণ! 

কেমন হয় এই কঠিন কাজটি যদি মাত্র এক মিনিটে করা যায়? জেনে নিন, কোনো ঝামেলা ছাড়া ফ্যান পরিষ্কার করার পদ্ধতি: 

একটি পুরোনো বালিশের কভার নিন। এবার এটি দিয়ে ফ্যানের ব্লেডের আগা থেকে গোড়া পর্যন্ত ঢেকে দিন। বালিশের কভারটি দু’হাত দিয়ে পাখার ব্লেডের ওপরে চেপে ধরে বাইরের দিকে টান দিন। এবার দেখুন, ফ্যানের সব ময়লা চলে এসেছে। এভাবেই সবগুলো ব্লেড পরিষ্কার করে নিন। 

সপ্তাহে একবার এভাবে ফ্যান পরিষ্কার করুন। ফ্যানের পাখাগুলো সামান্য বা‍ঁকা করে দিন, ঘর ঠাণ্ডা থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD