সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
পটুয়াখালীতে হিংস্র শিকারী বাজপাখির সঙ্গে কালামের বন্ধুত্ব বিরল দৃষ্টান্ত

পটুয়াখালীতে হিংস্র শিকারী বাজপাখির সঙ্গে কালামের বন্ধুত্ব বিরল দৃষ্টান্ত

Sharing is caring!

এস আল-আমিন খাঁন

কলাপাড়ার মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামে বাজপাখির সঙ্গে বন্ধুত্ব করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন কালাম পাহলান (৪০) নামের এক জেলে।তীক্ষ্ণ দৃষ্টি খ্যাত হিংস্র শিকারী বাজপাখির সঙ্গে বন্ধুত্ব দেখে যতটা অবাক তার চেয়ে বেশি খুশি স্থানীয়রা।

জানাগেছে, প্রায় দুই বছর আগে তিনি পার্শ্ববর্তী খালে মাছ শিকারে গিয়ে খালের পাড়ে অসুস্থ অবস্থায় বাজপাখিতে দেখতে পেয়ে উদ্ধার করে বাড়ি এনে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করেন। মজার বিষয় এসময় অন্য একটি বাজপাখি গাছের ডালে বসা ছিলো অসুস্থ বাজপাখির সঙ্গে ঐ বাজপাখিটিও কালামের বাড়িতে চলে আসে। অসুস্থ বাজপাখিটির শরীরে অনেক জ্বর এবং পাখায় আঘাতপ্রাপ্ত ছিলো। দুটি খাঁচায় আটকে রেখে প্রায় ১৫ দিনের চিকিৎসা সেবা দেয়ার পর পাখিটা সুস্থ হয়ে উঠলে পাখি দুটিকে খাঁচা থেকে মুক্ত করে দেন কিন্তুু সুস্থ হওয়া বাজপাখিটি তাকে ছেড়ে যায়নি। থাকছে তার বাড়ির খালপাড়ের একটি রেন্ট্রি গাছে। দীর্ঘদিন বন্ধুত্বের বাজপাখিটির নাম দিয়েছেন ডায়মন। বর্তমানে ডায়মন বলে ডাকলেই পাখিটি তার কাছে চলে আসে হাত এবং শরীরের উপরে বসেই খুনসুটি করে খাবার খেয়ে ফের গাছের মগডালে গিয়ে বসে। বাজপাখি এবং কালামের বন্ধুত্ব এক বিরল দৃষ্টান্ত বলে দাবি এলাকাবাসীর।

বিপিনপুর গ্রামের ইসমাইল মুন্সী (৬২) জানান, আমরা সচারাচর দেখেছি ময়না, টিয়া, শালিক পাখি মানুষ পোষ মানিয়েছে।কিন্তু বাজপাখির সঙ্গে মানুষের ভালোবাসা এই প্রথম দেখলাম এটা অবিশ্বাস্য হলেও বর্তমানে বাস্তব ঘটনার দৃষ্টান্ত রেখেছে কালাম।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, শুধু বাজপাখিই নয় ভালোবাসা দিয়ে জয় করা যায় আরও বড় হিংস্র প্রাণীর মন। কালাম পাহলান খুবই ভালো কাজ করেছেন। প্রানীটি হিংস্র দেখেও তিনি না মেরে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তোলেন প্রতিটি মানুষের প্রতি কালামের মতো বিরল দৃষ্টান্ত স্থাপন করার অনুরোধ জানাচ্ছি। তবে যে কোন প্রাণী জোর পূর্বক খাচায় বন্দী রেখে পোষ না মানানোর অনুরোধ জানাচ্ছি এটা প্রাণী সংরক্ষণ আইনে অপরাধ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD