রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় “বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ” প্রতিযোগিতা -২০২৩ অনুষ্ঠিত

কলাপাড়ায় “বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ” প্রতিযোগিতা -২০২৩ অনুষ্ঠিত

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,

পটুয়াখালীর কলাপাড়ায় “বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ” প্রতিযোগিতা -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ভাষা ও সাহিত্য বাংলা ও ইংরেজি, গনিত ও কম্পিউটার, দৈনন্দিন বিজ্ঞান এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে আলাদাভাবে লিখিত এমসিকিউ এবং ভাইভার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়। রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ৬জন বিচারক শিক্ষক পরীক্ষা পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মোকলেছুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষক এবং শিক্ষার্থীরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মোকলেছুর রহমান জানান, প্রতি বছর দেশের প্রান্তিক পর্যায় থেকে মেধাবী শিক্ষার্থীদের বাছাই করার লক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কলাপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৪৩জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD