বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দিনাজপুরের হাবিপ্রবিতে জাতির পিতা বঙ্গবন্ধু জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত

দিনাজপুরের হাবিপ্রবিতে জাতির পিতা বঙ্গবন্ধু জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত

Sharing is caring!

মোঃ জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধি ॥

১৭ মার্চ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম শুভ জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে দিনের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। পরবর্তীতে সকাল ৯টায় প্রশাসনিক ভবনের সম্মুখে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ সাইফুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ উপস্থিত ছিলেন। ক্রমান্বয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, শিক্ষক ও কর্মকর্তাগণের বিভিন্ন সংগঠন, হাবিপ্রবি ছাত্রলীগের নেতৃবৃন্দ, কর্মচারী সংগঠনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সকাল সাড়ে ৯ টায় টিএসসি প্রাঙ্গণে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এরপর সেখানে ভাইস-চ্যান্সেলর এর নেতৃত্বে শিশুদের নিয়ে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শুভ জন্মদিন উদযাপন করা হয়। পাশাপাশি একই স্থানে শিশুদের জন্য “যেমন খুশি তেমন সাজো” প্রতিযোগিতার আয়োজন ও সকল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
বাদ যোহর হাবিপ্রবি’র কেন্দ্রীয় মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এছাড়াও দিনটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে হাবিপ্রবি স্কুুল সংলগ্ন খেলার মাঠে বিকেলে আন্তঃঅনুষদীয় স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। পাশাপাশি প্রশাসনিক ভবন, প্রধানগেট ও বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্থর চত্তরে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD