শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
দেওয়ানগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

দেওয়ানগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স: স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের মতো জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

শুক্রবার ১০ ই মার্চ সকালে উপজেলা পরিষদ মাঠে প্রশাসনের আয়োজনে দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়।প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখতে বেসরকারি সংস্থা, সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণকে সচেতন করাই দিবসটি পালনের লক্ষ্য।

সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি উপজেলা কমপ্লেক্স থেকে শুরু হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক হয়ে উপজেলায় শেষ হয়৷

র‌্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব মো: সোলায়মান হোসেন৷ সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব কামরুন্নাহার শেফা। সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো : মাজহারুল ইসলাম বলেন, পৃথিবীতে দুই ধরনের দুর্যোগ রয়েছে। মানষ্য সৃস্ট দুর্যোগ বিভিন্ন পদক্ষেপ এর মাধ্যমে বন্ধ করা সম্ভব। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ পূর্ব প্রস্তুতির মাধ্যমে বন্ধ করা না গেলেও এর ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। তিনি দুর্যোগের পূর্ব প্রস্তুতি নেয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

উপজেলা চেয়ারম্যান মো: সোলায়মান হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সময়োপযোগী গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত ও ব্যবস্থা গ্রহনের জন্য বাংলাদেশে দুর্যোগে পূর্বের চেয়ে ক্ষতির পরিমান অনেক কমেছে৷ দুর্যোগ প্রবন এ উপজেলায় দুর্যোগের পূর্ব প্রস্তুতি গ্রহণ করা খুবই জরুরী।

উপজেলা নির্বাহী অফিসার জনাব কামরুন্নাহার শেফা বলেন, দুর্যোগে পূর্ব প্রস্তুতি রাখলে ক্ষয়ক্ষতির পরিমান কমানো সম্ভব। দেওয়ানগঞ্জ বন্যা কবলিত এলাকা হিসেবে এখানে সবার দুর্যোগ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে৷ এতে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব৷এ ছাড়াও তিনি দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন আলোচনা করেন৷

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন চিকাজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আশরাফুল ইসলাম আক্কাস , উপ সহকারী প্রকৌশলী মো: তৌফিকুর রহমান বিপ্লব,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, দুর্যোগ সংশ্লিষ্ট ইসলামিক রিলিফ, উন্নয়ন সংস্থা সহ বিভিন্ন সংগঠনের কর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD