শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
সড়ক দুর্ঘটনায় থ্রি-হুইলার চালক নিহত

সড়ক দুর্ঘটনায় থ্রি-হুইলার চালক নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের গৌরনদীতে অজ্ঞাত যানবাহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে থ্রি-হুইলারের (মাহেন্দ্র টেম্পু) চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত পৌনে আটটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার গাইনের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক মো. হোসেন সরদার (২০) গৌরনদী উপজেলার টরকী কসবা এলাকার মো. আক্তার হোসেন সরদারের ছেলে।

গৌরনদী মহাসড়ক থানার এএসআই মামুন জানান, মাহেন্দ্র টেম্পু চালক ভুরঘাটা দিকে গৌরনদীর দিকে আসছিলেন। ঢাকাগামী অজ্ঞাত যানবাহনের সঙ্গে মাহেন্দ্র টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্র টেম্পুর সামনের অংশ দুমরে-মুচরে যায়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেছে।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসারের দায়িত্বে থাকা আকতার হোসেন জানান, তারা টেম্পু চালক হোসেনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

এ ঘটনায় গৌরনদী মহাসড়ক থানার পুলিশ পরবর্তি আইনগত ব্যবস্থা নেবে। মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD