শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

Sharing is caring!

অনলাইন ডেক্স: পরিবারের সঙ্গে অভিমান করে লাবনী আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রোববার (০৮ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

লাবনী বরিশালের আগৈলঝাড়া উপজেলার বেলুহার গ্রামের দিনমজুর আলহাজ্ব সরদারের মেয়ে। সে ওই উপজেলার সেরাল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল।

হাসপাতাল কম্পাউন্ডে নিহতের স্বজনরা জানান, রোববার দুপুরে পরিবারের সঙ্গে অভিমান করে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় লাবনী। তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কী কারণে সে (লাবনী) পরিবারের সঙ্গে অভিমান করেছে তা জানাতে পারেননি স্বজনরা।

গৌরনদী মডেল থানার এসআই মো. শাহজাহান জানান, খবর পেয়ে নিহতের মরদেহ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD