শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘরে ঘরে ছাত্রলীগের দুর্গ গড়ে তোলার আহবান

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘরে ঘরে ছাত্রলীগের দুর্গ গড়ে তোলার আহবান

Sharing is caring!

বিশেষ প্রতিনিধিঃ

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘরে ঘরে ছাত্রলীগের দুর্গ গড়ে তোলার আহবান জানিয়েছেন সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। ছাত্রলীগরে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে ভোলায় অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। তোফায়েল আহমেদ আরো বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আলোচনা সভায় আরও বক্তব্য দেন- ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, জেলা আ’লীগের সাবেক ত্রান ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, আ’লীগ নেতা মোঃ ইলিয়াছ, ভোলা পৌররসভার প্যানেল মেয়র সালাহ উদ্দিন লিংকন, সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম,সাবেক ছাত্রলীগ সভাপতি জেলা স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবিদুল আলম জেলা যুব মহিলা লীগের সভাপতি খাদিজা আকতার স্বপ্না, সাবেক সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি এম এইচ ফাহাদ প্রমুখ। ভোলা জেলা ছাত্র লীগের সভাপতি রাইহান আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেলের সঞ্চালনায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD