শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বরিশালে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে

বরিশালে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

 বরিশাল বর্ণাঢ্য র‌্যালি এবং সমাবেশের মধ্য দিয়ে বরিশালে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ (০৪ জানুয়ারি) বুধবার বেলা সাড়ে ১২ টায় বরিশাল নগরের সদররোডস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্নার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম ও আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত ও সাধারন সম্পাদক আবদুর রাজ্জাক। সমাবেশে ছাত্রলীগকে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে ভূমিকা রাখার আহ্বান জানান অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্রলীগ ঐহিত্যবাহি সংগঠন। এই ছাত্রলীগই আগামীর বাংলাদেশ গড়ার কারিকর হবে। এজন্য তাদের পড়ালেখার পাশাপাশি মুজিব আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবে। সমাবেশ শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালির উদ্বোধন করেন মেয়রসহ অতিথিরা। পরে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বে ছাত্রলীগের এক বিশাল বর্ণাঢ্য র‌্যালি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD